আলমগীর মানিক | ১০:১৭ পিএম, ২০২৫-০১-১০
আলমগীর মানিক
হাইকোর্টের নির্দেশনানুসারে রাঙামাটির কাউখালী উপজেলায় অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি জরিমানাও আদায় করেছে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত।
অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে এবং এলজিইডির সহায়তায় এস্কেভেটর দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধের নির্দেশ ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় কর্তৃপক্ষ।
কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী কর্মকর্তা জানান, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস মালিককে ৫০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ইটভাটাগুলো বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited